নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে আ. লীগ-বিএনপি: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৬:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৭:০৩

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি মিলে নির্বাচন কমিশনকে (ইসি) রাবার স্ট্যাম্প বানিয়েছে। ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে প্রথমে ভোটারবিহীন নির্বাচন, পরে খুনোখুনির নির্বাচন আর এখন ফল পরিবর্তনের নির্বাচন কায়েম করেছে।’ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকার বনানীতে নিজের কার্যালয়ে তিনি এসব মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. নজরুল ইসলাম খানের নেতৃত্বে কয়েকজন আইনজীবী জাতীয় পার্টিতে যোগ দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিএম কাদের আরও বলেন, ‘সাধারণ মানুষ যদি সঠিকভাবে প্রতিনিধি নির্বাচন করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, জবাবদিহিতাও থাকে না। দেশের মানুষ একদিনের জন্য হলেও ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।’

সাবেক এই মন্ত্রীর মন্তব্য, ‘মানুষ ভোট দেয় একজনকে, কিন্তু ফল গণনার পর ঘোষণা হয় অন্যজনের নাম। মামলা করলে পাঁচ বছরেও রায় আসে না, কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়। রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন হলে কেউ আর নির্বাচনে যাবে না, দেশে রাজনৈতিক দল থাকবে না, রাজনীতিও থাকবে না। নির্বাচন নিয়ে জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে। চলমান নির্বাচনে নৌকা প্রতীকের জন্য মরিয়া হয়ে উঠছে একদল, আবার নৌকার সমর্থকরাই নৌকা ডুবিয়ে দিচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি