মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাবো: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, আজীবন গণমানুষের ভাগ্য উন্নয়ণে কাজ করে যাবো। বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ আমাদের দেশেও লেগেছে। দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের মানুষ চায় বিকল্প শক্তি। তিনি বলেন, ‘মুক্তির জন্য দেশের মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে।’

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জিএম কাদেরের জন্মদিন উপলক্ষে  পার্টির ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা শেষে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা পূরণেই আমাদের রাজনীতি। দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে। তাই জাতীয় পার্টির প্রতি দেশের মানুষ প্রত্যাশাও বেশি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাবে।’

বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সমবেত হন। প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে কেক, ফুল ও উপহার দেন প্রিয় নেতাকে। উৎসবমুখর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের তৃতীয় তলার হলরুম, দ্বিতীয় তলার কনফারেন্স রুম ও নিচ তলার বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে নেতাকর্মীদের সঙ্গে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

দলের চেয়ারম্যানের শুভ জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি