শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ১৩:৫১আপডেট : ২৯ মে ২০২২, ১৩:৫১

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশের গর্বিত সদস্যদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। তিনি বলেন, ‘পল্লীবন্ধু সকল রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করেছিলেন।’

রবিবার (২৯ মে) এক অভিনন্দন বার্তায় তিনি এ কথা জানান। পাশাপাশি শান্তিরক্ষী মিশনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করেন জিএম কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘সাহসিকতা, বীরত্ব আর কর্মনিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।’ তিনি বলেন, সূর্য সন্তানরা শান্তিরক্ষী মিশনে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি