আমরা দুজনেই ঐক্যবদ্ধ: রওশন ও জিএম কাদেরের যৌথ বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ২১:১৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২২:১৭

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা দুজনেই ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টিতে কোনও বিভক্তি নেই।

সোমবার (৯ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে রওশন এরশাদ ও জিএম কাদের দুজনেই সই করেন। এদিন রাতে জিএম কাদের বাংলা ট্রিবিউনকে এই বিবৃতির কথা নিশ্চিত করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘কিছুদিন ধরে গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপি ও আমি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে, জাতীয় পার্টিতে কোনও বিভক্তির প্রশ্নই ওঠে না। বরং আমরা দুজনেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রয়াত নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধ পরিকর।’

এতে আরও বলা হয়, ‘আমরা দুজনেই পার্টিকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সংবিধান অনুযায়ী অনুষ্ঠেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং সে লক্ষ্যে ৩০০ আসনেই প্রার্থী প্রদান করার জন্য পার্টিকে সুসংগঠিত করার প্রত্যয় ঘোষণা করছি।’

‘আমরা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে উল্লেখ করেন রওশন এরশাদ ও জিএম কাদের।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী