সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:০০

পার্বত্য তিন জেলায় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘যেকোনও মূল্যে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না।’ এ জন্য পাহাড়ি, বাঙালি ও প্রশাসনকে সচেতন থাকতেও আহ্বান জানান তিনি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টি ও জাতীয় হকার্স পার্টির নেতাদের সঙ্গ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি, আমরা ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা পার্বত্য এলাকার পর্যটন শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনাকে নস্যাৎ হতে দিতে পারি না। সব পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও জাতীয় হকার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজামের সঞ্চালনায় সভায় আরও ছিলেন– জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, প্রেসিডিয়াম সদস্য মো. জসীম উদ্দিন ভূঁইয়া।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান
এক মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকরের জামিন বহাল
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
সর্বশেষ খবর
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত