হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ২২:১৯ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২২:১৯

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা এবং ফরিদপুরে বাসে আগুনে চালকের মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক শক্তির নেতারা বলেন, হাসিব আল ইসলামের ওপর হামলা এবং ফরিদপুরে বাসের ভেতরে ঘুমন্ত চালককে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দেশে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির বহিঃপ্রকাশ। এসব ঘটনার মাধ্যমে দেশে আবারও ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, দেশে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং কঠোর শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তারা।

বিক্ষোভে জাতীয় এনসিপির সদস্য সচিব, সংসদ সদস্য আখতার হোসেনসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।

ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

এদিকে হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মধুর ক্যান্টিন ও রাজু ভাস্কর্য এলাকায় শিক্ষার্থী, জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে নীলক্ষেত, ভিসি চত্বর ও শাহবাগ মোড় ঘুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশ থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।

/ইউএস/
সম্পর্কিত
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলা: যা বললেন আসিফ মাহমুদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন