শিক্ষাখাতে করারোপ আন্দোলনে মুখ থুবড়ে পড়েছিল: ছাত্র ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ২১:২৩আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৫৫

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে ১৫ শতাংশ করারোপের প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনটি সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারকে মনে করিয়ে দিতে চায় ২০১০ এবং ২০১৫ অর্থবছরের বাজেটেও শিক্ষাখাতে করারোপ করা হয়েছিল। যা পরবর্তী সময়ে ছাত্র আন্দোলনের মুখে মুখ থুবড়ে পড়েছিল এবং পরবর্তীতে সরকারকে তা বাতিল করতে হয়।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ করারোপ

বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন শিক্ষাখাতে করারোপ বিষয়ে নিজেদের এ অবস্থান জানায়।

সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক রাকিবুল রনি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, পুনরায় যে করারোপের প্রস্তাবনা করা হয়েছে, তা যদি বাতিল না করা হয় তাহলে ইতিহাসের পুনরাবৃত্তির জন্য এই সরকারকে প্রস্তুত থাকতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ বাতিলের দাবি ছাত্র ফেডারেশনের

বিবৃতিতে অবিলম্বে করারোপের প্রস্তাবনা বাতিল করতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দাবি জানায়।

অন্যথায় ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদেরকে নিয়ে পুনরায় আন্দোলনের মাধ্যমে ছাত্রস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে সরকারকে বাধ্য করবে—বলা হয় বিবৃতিতে।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি