সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় ন্যাশনাল পিপলস পার্টি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল পিপলস পার্টির অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনে পার্টি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এ ঘোষণা দেন। 

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন শুরু হয়েছে ২০১৪ সালে। এটি বিএনপি ও বিশ দলীয় জোট নির্বাচনে না যাওয়ার কারণ। যার প্রেক্ষিতে বিশ দলীয় জোট একটি নিথর জোটে পরিণত হয়েছে। আর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ঐক্যফ্রন্টে যোগ দিয়ে এবং ড. কামাল হোসেনকে নেতা মেনে যে নির্বাচন করেছে তার মধ্য দিয়ে বিশ দলীয় জোট নিস্তব্ধ ও মৃত্প্রায় একটি সংগঠনে পরিণত হয়েছে। কিন্তু এখনও বাংলার জনগণ বিএনপিকে বিরোধী দল মনে করে। জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে না।

তিনি আরও বলেন, বিরোধী দল আজ রাজনৈতিকভাবে অনেকটাই অকার্যকর। আপনারা দেখেছেন বিএনপি গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে মিটিং করছে যাতে আন্দোলন করতে পারে। আমি বলতে চাই একটা নিথর ও নিস্তব্ধ দল দ্বারা আন্দোলন সংঘটিত করা সম্ভব না। 

ছালু বলেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২০১৮ সালের সংসদ নির্বাচনে ৮২টি আসনে নির্বাচন করেছে। এনপিপি আগামী ২০২৩ সালের নির্বাচনে যাতে ৩০০ সংসদীয় আসন না হোক ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই লক্ষে আমরা কাজ করছি। নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা করাটাই বড় কথা। যার সাহস আছে ও মনোবল আছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা যাতে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারি সেজন্য আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবো।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনপিপি'র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, ন্যাশনাল পিপলস যুব পার্টি'র আহ্বায়ক ইঞ্জি. কে এম শামছুল আলম মিশুক, আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহুল আমিন রাহুল প্রমুখ।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি