পদ্মা সেতুর জন্য শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২২, ২১:১১আপডেট : ২০ মে ২০২২, ২১:১৬

পদ্মা সেতু আওয়ামী লীগ করে নাই, জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় শেখ হাসিনার সরকার করেছে। একটা ধন্যবাদ তারা পায়, ধন্যবাদ দিলাম। কিন্তু তাদের হিসাব দিতে হবে ১০ হাজার কোটি টাকার ব্যয় কীভাবে ৪০ হাজার কোটি টাকা হয়। চোরদের বিচার করতে হবে। যারা যারা পার্সেন্টিজ পেয়েছে তাদের জবাবদিহি করতে হবে।

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী যদি ২ কোটি টাকার জন্য জেলে যেতে পারে তাহলে কোটি কোটি টাকা লুটপাট, বিনা বিচারে মানুষ হত্যা এবং মানুষের ভোটের অধিকার হরণের বিচারও দেশের মাটিতে হবে।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'বিদেশিদের অপেক্ষায় বসে থাকবেন না। তারা কখনোই কাউকে ক্ষমতায় বসাবে না। এ সরকারকে হঠাতে জনগণকে সংগঠিত করে রাস্তায় নামাতে হবে।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ-অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি