জোনায়েদ সাকির ওপর হামলায় জিএম কাদেরের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৪:৫৫আপডেট : ০৮ জুন ২০২২, ১৪:৫৫

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সীকাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এমন সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (৮ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাজনীতিবিদদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। দুর্বৃত্তায়নের কাছে কখনোই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে।’

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি