এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া সরকারের দূরভিসন্ধি: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ২০:১৮আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২০:১৮

গণতন্ত্র মঞ্চ দাবি করেছে,  নির্বাচনের আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার ঘটনা সরকারের নতুন এক দুরভিসন্ধি।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মঞ্চের পক্ষে জোনায়েদ সাকি সই করা এক বিবৃতিতে নেতারা এ অবস্থান ব্যক্ত করেন।

গণতন্ত্র মঞ্চের নেতারা প্রশ্ন তোলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় সুরক্ষা সেবার অধীনে নিয়ে যাওয়া হচ্ছে কীসের স্বার্থে? 

মঞ্চের বিবৃতিতে বলা হয়, সরকার রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে করতে এমন জায়গায় পৌঁছেছে—এখন কী করবে তাও প্রায়শই গুলিয়ে ফেলছে। জাতীয় পরিচয়পত্রকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ তার একটি উদাহরণ মাত্র।

‘এই দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এ ধরনের পদক্ষেপের যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে হবে সরকারকে।’ বলে বিবৃতিতে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চ।

গাইবান্ধায় নির্বাচনি জটিলতার বিষয়ে মঞ্চ জানিয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তা আবারও প্রমাণ হলো।

 

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি