অধিকারের প্রশ্ন তোলার উপায় সংকুচিত হয়েছে: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ০৩:১১আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৮:০১

মজুরি, শ্রমপরিবেশ কিছুই পাচ্ছে না শ্রমিকরা মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অধিকারের নানা প্রশ্ন তোলার উপায় সংকুচিত হয়েছে। রাজপথের লড়াইয়ে কেবল ভয়, আতঙ্ক ও অনৈক্যের অবস্থা। শাহ আতিউল ইসলাম পাকিস্তান আমলে এ অঞ্চলে শ্রমিক আন্দোলনের মাধ্যমে যে অধিকার আদায় করতে পেরেছিলেন, বাংলাদেশে বর্তমানে সে পরিস্থিতিও নাই।

শনিবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আতিউল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, দেশে নির্বাচন নাই, ভোটাধিকার নাই অথচ টকশোতে কুসুম-কুসুম আলোচনা চলছে। বিরোধী দলের জনসভা ঠেকাতে সরকার নিজে পরিবহন ধর্মঘট ডেকে দেয়।

ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, বাসদের সহ-সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আলিফ দেওয়ান, ঢাকা উত্তর বাঁধাই শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল করিম এবং শাহ আতিউল ইসলামের সহধর্মিণী সোহেলা আক্তার রুমি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি