রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন সর্বদলীয় সংলাপ: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১৩:২৫আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৩:২৫

দেশের রাজনীতিতে চলমান সংকট নিরসনে সর্বদলীয় সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন এখন জনগণের আকাঙ্ক্ষা। দেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির শীর্ষ নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, শুধু সংঘাতের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব নয়। সমস্যা সমাধানে প্রয়োজন হলো সংলাপ। আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। কোনও কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা কখনও কোনও শুভ ফলাফল বয়ে আনবে না, আনতে পারে না। ১৯৯০ সালে প্রণীত তিন জোটের রূপরেখায় বলা হয়েছিল ভবিষ্যতের সমস্যা আলাপ-আলোচনা করেই সমাধান করবে রাজনৈতিক দলগুলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ৯০-এর পর আজ পর্যন্ত টেবিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রাজনীতিবিদরা। যার ফলে ১/১১ তে দেশকে বিরাজনীতি করণের প্রক্রিয়া শুরু হয়েছিল।

ন্যাপ নেতারা বলেন, সংকট সমাধানে অবিলম্বে জাতীয় সংলাপ প্রয়োজন। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান না হলে সামনের দিনে জাতিকে চরম মূল্য দিতে হতে পারে। রাষ্ট্র-সমাজ ও গণতন্ত্রের যে কোনও সংকট থেকে উত্তরণে সংলাপের কোনও বিকল্প নাই। রাজনৈতিক যেকোনও সমস্যা সমাধানে আলোচনা প্রয়োজন। যদিও বাংলাদেশের রাজনীতিতে এই সংস্কৃতি একেবারেই অনুপস্থিত।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি