পুলিশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৫:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৫:৪২

বিএনপির তিন দিনের টানা অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। এ সময় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে মঞ্চের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়েছে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার সামনে থেকে গণতন্ত্র মঞ্চের মিছিল শুরু হয়ে বিজয় নগর পানির ট্যাংক হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে এসে শেষ হয়।

এর মাঝে প্রেস ক্লাবের সামনে  ’২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্তৃক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে’ মানববন্ধন করতে আসা সেগুনবাগিচা কাঁচাবাজার দোকান মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ী পরিচয়দানকারী ব্যক্তিদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

এরপর মঞ্চের মিছিলটি আবারও মেহেরবা প্লাজার দিকে এগিয়ে যেতে থাকলে প্রেস ক্লাবের সামনে উপস্থিত পুলিশের কয়েকজন সদস্য গণতন্ত্র মঞ্চের ব্যানার টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।

সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সফলভাবে সর্বাত্মক অবরোধ পালন করছে জনগণ। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে সরকার। এটা করে কোনোভাবেই আন্দোলন দমন করা যাবে না।’

তিনি বলেন, ‘পুলিশ আমাদের প্রতিরোধ করছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাববেন না।’

সমাবেশে আরও বক্তব্য দেন— ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী