ইসির সংলাপ প্রত্যাখ্যান করেছে চরমোনাই পীরের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ২০:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২০:৫৮

নির্বাচন কমিশনের (ইসি) ডাকা সংলাপ প্রত্যাখ্যান করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। শনিবার (৪ নভেম্বর) ২৬টি দলের সঙ্গে সংলাপ করেছে  নির্বাচন কমিশন। আমন্ত্রণ পেলেও এই বৈঠকে যায়নি ইসলামী আন্দোলন।

শনিবার এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে।

দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বিবৃতিতে বলেছেন, এই সংলাপ লোক দেখানো। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এই সংলাপ কাঙ্ক্ষিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কোনও  ভূমিকা রাখতে পারবে না। তাছাড়া প্রধান বিরোধী দলসহ অন্যান্য বিরোধী দলের শীর্ষ নেতাদের জেলে রেখে সংলাপের আয়োজন লোক দেখনো ছাড়া আর কিছুই নয়। অনেক দলের সম্ভাব্য অনুপস্থিতির কথা জানার পরও এই সংলাপ এবং ইসির ভূমিকাকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।’

ইউনুছ আহমাদ বলেন, ‘তাছাড়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঠিক না করে এই সংলাপ সরকারের একতরফার নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার শামিল হিসেবে গণ্য হবে। এ জন্য ইসলামী আন্দোলন জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা প্রস্তাব করেছে। ফলপ্রসূ কোনও উদ্যোগ না নিয়ে এ সংলাপের আয়োজন করা নির্বাচনের পরিবেশ তৈরিতে কোনও অবস্থাতেই সহায়ক হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য ইসি যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে, এতে কোনও কল্যাণ নেই।’

নির্বাচন কমিশনকে একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে বিরত থাকার আহ্বান জানান ইউনুছ আহমাদ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি