‘সত্য বলায়’ কৃষিমন্ত্রীকে ধন্যবাদ সাইফুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ‘সত্য প্রকাশ’ করার জন্য আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে ধন্যবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়, বিরোধীদের দমনে পরিকল্পিতভাবেই যে বিএনপির নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে ড. রাজ্জাক তা স্পষ্ট করেছেন।’

সোমবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

সাইফুল হক বলেন, ‘সরকার রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কীভাবে দমন নিপীড়নের আশ্রয় নেয়, গ্রেফতারের ক্ষেত্র তৈরি করতে কীভাবে নাশকতা, আগুন সন্ত্রাসসহ নানা অভিযোগ দায়ের করে— প্রকারান্তরে তাও বেরিয়ে এসেছে কৃষিমন্ত্রীর টেলিভিশন সাক্ষাৎকারে।’

তিনি বলেন, ‘সরকার ও সরকারি দলের নানা অপকৌশল ও অপতৎপরতার পরও ৭ জানুয়ারির নীলনকশার পাতানো নির্বাচন কোনও গ্রহণযোগ্যতা পায়নি, পাবে না।’

বিবৃতিতে সাইফুল হক হয়রানিমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ  ও ফরমায়েশী রায়ে সাজাপ্রাপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি