এবার আপনাদের ছাড় দেওয়া হবে না: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২৩:১২

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আমাদের গণজাগরণকে চক্রান্তের মাধ্যমে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা (সরকার) যতই ষড়যন্ত্র করুক, এবার আপনাদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের দাস হিসেবে কাজ করছে।’

র‌বিবার (৩১ ডি‌সেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন, একতরফা ভোট বর্জন করুন’ ব‍্যানারে গণসংযোগ শেষে এক সং‌ক্ষিপ্ত সমাবেশে তি‌নি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি ব‌লে‌ন, ‘আমরা গতকাল (শনিবার) নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখিয়েছি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিএনপি নাকি নির্বাচন প্রতিহত করবে। প্রধান নির্বাচন কমিশনার ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলছেন। নির্বাচন কমিশন সরকারের দাস হিসেবে কাজ করছে।’

তি‌নি ব‌লেন, ‘গত ২৮ অক্টোবর যে ঘটনা ঘটছে তা আওয়ামী লীগের পরিকল্পিত। কারণ, এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন, হেফাজতের যে অবস্থা হয়েছিল, ২৮ তারিখে বিএনপির সেই অবস্থা হবে। তার এই কথা থেকেই সব বোঝা যায়। ওবায়দুল কাদেরের এসব পরিকল্পনা আমরা বাস্তবায়ন হতে দেবো না।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এ দেশের জনগণের বুকের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে এই সরকার ক্ষমতায় বসে আছে। গোটা রাষ্ট্রের প্রশাসনকে তারা ব্যবহার করছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করছে। অনেক ভোটারকে তিন দিনের যে মজুরি, সেই পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তারা ভোট ভোট খেলা শুরু করেছে। সরকারকে বলেছি— এই খেলা এবার জমবে না। সামাজিক সুরক্ষার যে কার্ডগুলো আছে, সে কার্ডগুলো আজকে তারা ভোট দেওয়ার শর্তে হাতিয়ে নিচ্ছে। যদি তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেয়, তাহলে তাদের সেই কার্ডগুলো ফেরত দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘বিরোধী সব দলকে মোকাবিলা করার সব ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। শনিবার (৩০ ডিসেম্বর) ওবায়দুল কাদের বলেছেন—বিএনপির লোকজন আওয়ামী লীগের নেতাদের হত্যা করার পরিকল্পনা করছে। নতুন নতুন নাটক করে একটা ক্র্যাকডাউন করতে চায় বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর। যে নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, সে নির্বাচনে সহিংসতার কোনও প্রয়োজন নেই। ২০২৪ সালের শুরুতেই এই সরকারকে বিদায় দিয়ে নতুন মুক্তির বার্তা নিয়ে দেশ এগিয়ে যাবে।’

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শ্রমিকদের জন্য অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি সাইফুল হকের
বিএসএফের ‘পুশইন’ সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক
‘বন্ধুত্বের বার্তা দিতে চাইলে ভারতকে পুশইন ও সীমান্তে হত্যা বন্ধ করতে হবে’ 
সর্বশেষ খবর
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য