জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশকে স্বাগত জানালো বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২

জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’-কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।

দলটির পক্ষ থেকে বলা হয়, জনগণের অধিকার ও মুক্তির লক্ষ্যে ১৯৭১'র মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক দল ও নেতৃত্ব জাতিকে নতুন পথ প্রদর্শন করতে সক্ষম হবে বলে আশা করি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আশাবাদ প্রকাশ করেন।

তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ন্যাপ সবসময়ই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়। তবে নতুন দল যারা গঠন করছেন, তাদের আদর্শ-উদ্দেশ্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন স্বপ্ন দেখাতে হবে। আগামীদিনে তাদের পথচলার মধ্য দিয়ে স্পষ্ট হবে তারা আসলে কতটুকু জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারবেন।

প্রতিটি নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে উল্লেখ করে দলটির এই নেতারা বলেন, এই বিবেচনা ও রাজনীতির মানুষ হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানাই।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি