নারীর মর্যাদা ও সমঅধিকারের দাবি সর্বত্রই উপেক্ষিত: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৫:০৮আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৫:০৮

নারীর প্রতি পশ্চাৎপদ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখনও সমাজকে গ্রাস করে রেখেছে। মানুষ হিসেবে নারীর মানবধিকার, সমমর্যাদা, সমঅধিকারের দাবি সর্বত্রই  উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপের শীর্ষ নেতৃত্ব।

তারা বলেন, প্রতিদিনই দেশের, কোনও না কোনও প্রান্তে নারী ও শিশুরা খুন-ধর্ষণের শিকার হচ্ছে। রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্তা করার প্রবণতা বেড়েছে। এ ধরনের প্রবণতা বিপজ্জনক ও উদ্বেগ জনক।

শনিবার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’  উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া এসব কথা বলেন।

দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে।

রাজনৈতিক ক্ষমতা ও ধর্ষণ-নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতায় অপব্যবহার হচ্ছে। ঘরে-বাইরে নারীর প্রতি সব বৈষম্য ও সহিংসতর অবসান, সমকাজে সমমজুরি নিশ্চিত করাসহ নারীর প্রতি বৈষম্যের অবসানে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক নারী দিবস নারীর হাজার বছরের লড়াই সংগ্রামের এক অর্জন। এ দিবসটি উদযাপনের পেছনে রয়েছে— নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। বিদ্যমান পুঁজিবাদী সমাজব্যবস্থা ক্রমশ বিকাশের ফলে নারী দিবসে এসেও নারীর সামগ্রিক অবস্থান তেমন কোনও পরিবর্তন হয়নি।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি