নারীর প্রতি সহিংসতার ন্যায়বিচারের দাবি: বিএসপি'র

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মার্চ ২০২৫, ১৫:৪৬আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৫:৪৬

আট বছরের ছোট্ট শিশু আছিয়া পাশবিক নির্মমতার শিকার হয়ে প্রাণ হারানোর ঘটনায় বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। তার মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিএসপি।

শুক্রবার (১৪ মার্চ) দফতর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই জঘন্য অপরাধসহ সব খুন, ধর্ষণ, বলৎকারের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একজন শিশুর প্রতি এমন পাশবিক আচরণ আমাদের সমাজ ও মানবিক মূল্যবোধের জন্য চরম হুমকি।’

‘বাংলাদেশ সুপ্রিম পার্টি সবসময় আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সব অপরাধের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের বর্বরতার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে। তাই, অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হোক।’

‘আছিয়ার আত্মার শান্তি কামনা করছি। আমরা তার পরিবারের পাশে আছি এবং সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো।’

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
বিচারপতিদের জন্য ‘রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার’ নিয়োগের নির্দেশনা চেয়ে রিট
বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
‘পেইড’ রিভিউ দেখে ‘টক্সিক’ সিনেমা বিচার না করার আহ্বান ব্রিটিশ অভিনেতার
‘পেইড’ রিভিউ দেখে ‘টক্সিক’ সিনেমা বিচার না করার আহ্বান ব্রিটিশ অভিনেতার
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
দেশে ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণের আগে যাচাই করবেন যেভাবে
দেশে ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণের আগে যাচাই করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে