পিএসসি’র সংস্কারে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে নূরের সংহতি

ঢাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ২০:৩১আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২০:৩১

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরতদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই সংহতি প্রকাশ করেন।

নুরুল হক নুর বলেন, ২০১৮ সালে আমরা কোটা আন্দোলন করেছিলাম।  তখন আমরা দেখেছি, এসব আন্দোলনে সবচেয়ে বেশি লাইব্রেরি পড়ুয়া শিক্ষার্থীরাই অবদান রাখেন। শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় বসেছে, এখন সেই শিক্ষার্থীদেরই আবার অধিকার আদায়ে আন্দোলন করতে হচ্ছে। পিএসসিতে আগে মৌখিক পরীক্ষায় ৫০ নম্বর ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে তা ২০০ নম্বর করা হয়েছে। সুবিধা নেওয়ার জন্য এটা করা হয়েছিল।

তিনি বলেন, ‘মৌখিক পরীক্ষায় কত নম্বর পেয়েছে, প্রিলিতে কতো পেয়েছে, লিখিত পরীক্ষায় কত পেয়েছে, তা প্রকাশ করতে হবে। একজন ড্রাইভার প্রশ্নফাঁস করে। তার সঙ্গে আরও কারা জড়িত ছিল, তাদের এখনও খুঁজে বের করা হয়নি। তাদের শাস্তির আওতায় আনতে হবে।

পুলিশকে উদ্দেশ করে নুর বলেন,  শিক্ষার্থীদের প্রতি আচরণের ক্ষেত্রে সহনশীল হবেন। অন্যথায়, শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায়, তাহলে খারাপ অবস্থার সৃষ্টি হবে।

অনশনরতদের উদ্দেশে তিনি বলেন, শুধু পিএসসিতে না সব সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করা দরকার। আপনাদের মাধ্যমে সব সরকারি ক্ষেত্রে বৈষম্য দূর হবে। আপনারা অধিকার আদায় করেই ঘরে ফিরবেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি