ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী ইংলিশ লিটারেচার আন্তর্জাতিক সম্মেলন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১৭:৪৯আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:৪৯

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচার্স ইন ইংলিশ, বাংলাদেশ (এটিএলইবি) যৌথভাবে টিচিং ইংলিশ লিটারেচার অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। শুক্রবার (২৮ জুলাই) শুরু হয়ে এ সম্মেলন চলবে শনিবার (২৯ জুলাই) পর্যন্ত।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আফতাবনগর ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনে ইংল্যান্ড, সিঙ্গাপুর, ভারত ও বাংলাদেশের ১৭০ জনের বেশি গবেষক অংশ নেন।

শুক্রবার (২৮ জুলাই) ইস্ট ওয়েস্ট জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। অধ্যাপক চৌধুরী তার বক্তব্যে সাহিত্যকে দ্রুত ছড়িয়ে দিতে ভালো অনুবাদের ওপর গুরুত্ব দেন।

তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ টেনে বলেন, গীতাঞ্জলির অনুবাদের কারণেই কবিগুরু এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হতে পেরেছিলেন। পাশাপাশি ড. চৌধুরী প্রযুক্তির উৎকর্ষে মানুষের পড়ার অভ্যাস কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। নতুন প্রজন্মকে পড়াতে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সবার মনোযোগ আকর্ষণ করেন। 

অধিবেশনে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী।

এ ছাড়া এই আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক, অধ্যাপক তাহমিনা আহমেদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ফারজানা আক্তার এবং সম্মেলনের সহ-আহ্বায়ক এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু শহীদ আবদুল্লাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এবারের সম্মেলনে ২১টি আলাদা সেশনে প্রায় ২০০টির বেশি গবেষণা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন এবং এগুলো নিয়ে আলোচনা করা হয়।

/এনএআর/
সম্পর্কিত
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
১৭ বছর গণমাধ্যম কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিল, দাবি ইফতেখারুজ্জামানের
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না ইউজিসি 
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম