ইরানকে বুট দেবে না নাইকি

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৮, ১৬:৩৫আপডেট : ১৩ জুন ২০১৮, ১৬:৫৯

ইরানকে বুট পাঠাবে না নাইকি

বিশ্বকাপে ইরানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক অবরোধে ইরানকে বুট সরবরাহ করতে রাজি নয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। তাতে চিন্তার ভাঁজ পড়েছে ইরানি শিবিরে।

রাশিয়ায় কাল শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের মহাযজ্ঞ। এমন অবস্থায় ইরানের কোচ কার্লোস কুইরোস ফিফার সহায়তা আশা করেছেন। হতাশা প্রকাশ করে বলেছেন, ‘ছেলেরা খেলার আগে ক্রীড়াসামগ্রী পেয়ে থাকে। কিন্তু ম্যাচের এক সপ্তাহ আগে এমন ঘটনা ভালো নয়।’

ফিফার সহায়তা দাবি করে তিনি বলেন, ‘আমরা কোচ এবং ফুটবলার। আমাদের এসব বিষয়ের মাঝে মাথা ঘামানো উচিত নয়। তবে এমন পরিস্থিতিতে আমাদের ফিফার সহায়তা দরকার।’

গত মাস থেকেই রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ে ইরান। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্র আরও কড়াকড়ি আরোপ করে ইরানের ওপর।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে অনেক বড় বড় বিদেশি প্রতিষ্ঠান তাদের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকে। ফল হিসেবে নাইকি এমন কঠোর সিদ্ধান্ত নেয়। তারা বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসেবে নাইকি ইরানি জাতীয় ফুটবলারদের কোনও জুতো সরবরাহ করতে পারে না। যা আইনসিদ্ধ একটি ব্যাপার।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম