মদরিচের প্রেরণায় ১৯৯৮ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১২:৫৬আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৩:০২

মদরিচ তখন তার বয়স ছিল ১২ বছর। ঘরে বসে ১৯৯৮ বিশ্বকাপটা দেখেছিলেন ক্রোয়েশিয়ার বর্তমান অধিনায়ক লুকা মদরিচ। আলাদা করে এই বিশ্বকাপের কথা মনে থাকারই কথা তার। সেবারই যে সেরা নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের সেই পারফরম্যান্স এবারও প্রেরণার ভেলায় এগিয়ে নিচ্ছে মদরিচকে, ‘১৯৯৮ সালের পর এমন প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি আমরা। আমি প্রত্যাশা করবো এবারো যাতে আমরা তেমন কিছুই করে দেখাতে পারি। আমরা আত্মবিশ্বাসে টইটম্বুর।’

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ছিল অসাধারণ একটি দল। তিন ম্যাচের তিনটিতেই জয় তাদের। আর্জেন্টিনাকেও বিধ্বস্ত করে দিয়েছে ৩-০ তে। দলের এমন পারফরম্যান্সে স্তুতি বাক্য ঝরেছে মাঝ মাঠের শিল্পী মদরিচের কণ্ঠে, ‘গ্রুপ পর্বে আমরা দারুণ খেলেছি। তাতে আমাদের গর্বই করা উচিত। তবে সামনে কিন্তু নতুন একটি ম্যাচ। সব কিছু ভুলে নতুন করে শুরু করা উচিত।’

ডেনমার্কের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে রবিবার দিবাগত রাত ১২টায়। তাতে ক্রোয়েটদের ফেভারিট ভাবা হলেও ক্রোয়েশিয়া কোচ জাৎকো দালিচ প্রতিপক্ষকে দেখছেন সম্মানের চোখে, ‘ড্যানিশ দলটির জন্যে আমাদের সর্বোচ্চ সম্মানটাই রয়েছে। একটা বিষয় ভাববার আছে- আর সেটা হলো তারা ১৮ ম্যাচে এখনও অপরাজেয়। এটাই বলে দেয় সব কিছু। তাই গ্রুপ পর্বে কী করেছি সেটা বিষয় না। যদি আমরা শেষ ষোলোতে নিজেদের প্রমাণ করতে না পারি।’

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’