২০০২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে গোল করা ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১২:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:১৮

পাপা বুবা ডিওপ। ২০০২ বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই? বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স সেবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছিল। অবিশ্বাস্যভাবে প্রথম ম্যাচে জিদানদের ১-০ গোলে হারিয়ে দিয়েছিল নবাগত সেনেগাল! যার জয় সূচক গোলটি করেছিলেন সেনেগালের ওই সময়ের তারকা মিডফিল্ডার পাপা বুবা ডিওপ। দীর্ঘদিন অসুস্থ থাকা এই ফুটবলার মারা গেছেন ৪২ বছর বয়সেই।

২০০২ বিশ্বকাপে নবাগত সেনেগাল চমক দেখিয়েছিল সারা বিশ্বকেই। তাদের কাছে প্রথম ম্যাচে হারা ফ্রান্স অবশ্য গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। আর প্রথম আসরে অংশ নিয়েই সেনেগাল জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। তাতে ডিওপের ভূমিকাও ছিল অসামান্য। গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা ম্যাচটাতেও জোড়া গোল করেছিলেন তিনি।

এছাড়া ডিওপ আফ্রিকা কাপ অব নেশন্সে খেলেছেন চারবার। ২০০২ সালে রানার্স আপ হওয়া আসরেও খেলেছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ১২৯টি ম্যাচ। খেলেছেন ওয়েস্টহ্যাম ইউনাইটেড, বার্মিংহাম সিটি, ফুলহাম ও পোর্টসমাউথে। যিনি অবসর নিয়েছেন ২০১৩ সালে।

অসাধারণ এই খেলোয়াড়ের মৃতুতে শোক জানিয়েছে ফিফা। সোশ্যাল মিডিয়ায় সংস্থাটি লিখেছে, ‘একদা বিশ্বকাপের নায়ক মানে সব সময়ই সে বিশ্বকাপের নায়ক।’  

তার সাবেক ইংলিশ ক্লাব ফুলহাম টুইটারে লিখেছে, ডিওপের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। শোক জানিয়েছেন সেনেগাল রাষ্ট্রপতি ম্যাকি স্যালও, ‘সেনেগালের জন্য অপূরণীয় ক্ষতি। লিভারপুলের সেনেগালিজ মিডফিল্ডার সাদিও মানে ইন্সটাগ্রামে লিখেছেন, ‘পাপা বুবা, তুমি ভালো করেই জানো তুমি আমাদের হৃদয়ে সব সময় থাকবে। এমনকি আমাদের কাছে বিদায় বলে না গেলেও।’  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি