১৭ কোটি টাকার ট্যুরে খেলতে গেলেন দেশসেরা গলফার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২২, ১২:২১আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২:২১

তিন বছর আগে সবশেষ হংকংয়ে ইউরোপিয়ান ট্যুর গলফে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। করোনাভাইরাসের প্রভাবের কারণে এরপর থেকে আর ইউরোপিয়ান ট্যুরে অংশ নেওয়া হয়নি। এবার প্রভাব কাটতেই আবারও সুযোগও এসেছে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে আগামী ২১ থেকে ২৪ জুলাই কাজো ক্লাসিকে অংশ নেওয়ার। আজ শুক্রবার সকালে অংশ নেওয়ার জন্য ঢাকা ছেড়েছেন ৩৭ বছর বয়সী গলফার।

ইংল্যান্ডের এই প্রতিযোগিতার প্রাইজমানি বেশ আকর্ষণীয়। ১ দশমিক ৭৫ মিলিয়ন ইউরো; যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। তবে সেখানে ইউরোপের শীর্ষস্থানীয় গলফারদের সঙ্গে লড়াই করে ভালো করা বেশ কঠিন। সিদ্দিকুর চাইছেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। যদিও এমন ইউরোপিয়ান ট্যুরে অংশ নেওয়া কিংবা খেলাটা বেশ কঠিন।

ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি ইউরোপিয়ন ট্যুরের একটি ক্যাটাগরিতে সদস্য। আমার সুযোগ হলো আবারও। বিশেষ ক্যাটাগরিতে অংশ নেওয়ার। আমি ওয়েটিং লিস্টে থাকি সবসময়। একদিন আগে ওরা আমাকে অংশ নেওয়ার জন্য বলেছে। আমি রাজি হয়ে যাই।’

এরপরই নিজের লক্ষ্যের কথা জানালেন দু’বারের এশিয়ান ট্যুরের বিজয়ী এই গলফার, ‘আমি লাকি যে ইউরোপিয়ান ট্যুরে খেলার সুযোগ পেয়েছি। এতেই খুশি আমি। আমি আমার নিজের খেলাটা খেলতে চাই। ফল কী হবে তা নিয়ে ভাবছি না। এই বছর আরও অনেক খেলা আছে।’

ম্যানচেস্টারের আবহাওয়া অনুকূলে থাকলে ইতিবাচক কিছু করে দেখানোর সুপ্ত ইচ্ছা আছে সিদ্দিকুরের, ‘ইউরোপের ৮০ ভাগ খেলোয়াড় খেলবে সেখানে, ট্যুর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যতদূর মনে হচ্ছে, আবহাওয়া ভালো দেখছি সেখানে। বেশি ঠান্ডা হলে ব্যক্তিগতভাবে ফল খারাপ হয়। তবে ফল তো আমার হাতে নয়, ওই দিন গলফ কোর্সে ভালো করতে পারাটা হলো বড় বিষয়।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ইংল্যান্ডে ইমরানুরের সঙ্গে অনুশীলন করে উচ্ছ্বসিত শমিত
রুনি-প্রাইমার্ক চুক্তি: বাংলাদেশের পোশাক খাতে মাল্টি-মিলিয়ন পাউন্ডের নতুন বাজার 
জলের দামে ব্যক্তিগত দ্বীপ, পৌঁছাতে বাধা জোয়ার ভাটা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম