ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের মননের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ০১:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০২:১৪

থাইল্যান্ডের হুয়া হিন জেলায় ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেনে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে হারিয়ে চমক দেখিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার এম আর ললিত বাবুর বিপক্ষে জয়ী হন।

তৃতীয় রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় তিন খেলায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১২ জনের সঙ্গে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। তিন খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান দুই পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক দেড় পয়েন্ট করে অর্জন করেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান কোনও পয়েন্ট পাননি।

তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের বসন্ত কুমার রাজেসকে হারান। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সঙ্গে ড্র করেন।

ফিদে মাস্টার নাইম হক ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহর কাছে ও তাসরিক সায়হান শান ভারতের তানিশ রাগাভানের কাছে হেরে যান।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি