ক্রীড়াঙ্গন সংস্কারে ৫ সদস্যের সার্চ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ০০:৩৮ আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০০:৪৪

শেখ হাসিনা সরকারের পতনের পর সর্বক্ষেত্রেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংস্কারের লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি জোবায়েদুর রহমান রানাকে সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে থাকা বাকি চার জন হলেন- সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ন কবীরের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রয়োজনে এই কমিটি সদস্য হ্রাস/বৃদ্ধি করতে পারবে।

পাঁচ সদস্যের সার্চ কমিটি বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া বিষয়গুলো পর্যালোচনা করবে। গঠনতন্ত্র নির্বাচন প্রক্রিয়া ছাড়াও বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়ার নীতিমালা, নির্দেশনার ব্যাপারে দিক নির্দেশনা দেবেন। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ আলোকে সংশ্লিষ্ট বিষয়গুলো তারা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশমালা সরকারকে উপস্থাপন করবেন। এ কাজে এই কমিটি দুই মাস সময় পাবে।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম