গোল করে সবাইকে উৎসর্গ মোরসালিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৩

ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন। তার গোলেই হেসেছে লাল সবুজ দল। এমন ম্যচ জেতার পর গোলটি সতীর্থদের উৎসর্গ করেছেন তরুণ ফরোয়ার্ড।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৫ মিনিটে গোল পান শেখ মোরসালিন। শেষ পর্যন্ত তা ধরে রেখে মাঠ ছেড়েছে কাবরেরার দল। এমন ম্যাচ জেতার পর মোরসালিন বলেন, ‘আমরা ভালো খেলেছি। কোচ আমাদের মাঠে যে পরিকল্পনা দিয়েছিলেন, যেভাবে খেলতে বলেছিলেন, সেটা বাস্তবায়ন করতে পেরেছি। এ কারণেই ম্যাচটা আমরা জিততে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোনো। প্রথম ম্যাচটা আমরা ভালোভাবে পার করেছি। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জয়। পরিকল্পনা অনুযায়ী যদি খেলতে পারি, সেই ম্যাচেও ভালো ফল পাবো।’

নিজে গোল করে দলকে জয় এনে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাকিবসহ সবার প্রতি, 'গোল করে খুব ভালো লাগছে। একার পক্ষে গোল করা সম্ভব ছিল না। তাই গোলটা দলের সবাইকে উৎসর্গ করছি। রাকিব ভাইয়ের অ্যাসিস্টটা ভালো করেছেন। উনি আমাকেই দিতে চেয়েছিলেন। পরে গোলকিপার আমার কাছে দিয়ে দেন। ভালোই লেগেছে গোল করে।'

ম্যাচটি সহজ ছিল না বলে জানালেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা, ‘বছরে প্রথম জয় পেয়েছি। যেটা মোটেই সহজ ছিল না। ছেলেরা প্রায় তিন মাস পর খেলায় ফিরেছে। আগামী বছর আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা আছে। তার আগে আমরা চেয়েছিলাম জয়ের অভ্যাস গড়ে তুলতে। তাই জয়ে অবশ্যই খুশি।’

‘ম্যাচটা কঠিন ছিল। আমরা সত্যি ভাগ্যবান যে খেলার একেবারে শুরুতেই গোল পেয়ে যাই। এরপর থেকে আমাদের বেশ ভুগতে হয়েছে। বিশেষ করে পরের ২০ থেকে ২৫ মিনিট। তবে সেই পরিস্থিতি ছেলেরা দারুণভাবে মোকাবিলা করেছে। ওদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট কারণ মাত্র ৬-৭টি সেশন পেয়েছি ওদের একসঙ্গে,’ বলেন তিনি।

প্রায় তিন মাস পর মাঠে খেলেছেন জামালরা। এত দিন পর মাঠে নেমে শিষ্যদের পারফরম্যান্স দেখে সন্তুষ্ট স্প্যানিশ কোচ।

পরিবর্তনের আভাস দিয়ে হাভিয়ের কাবরেরা বলেন, ‘দুই মৌসুমের বিরতিতে তারা খেলার মধ্যে ছিল না। তারপরও তাদের নিবেদনে ঘাটতি ছিল না বলেই আমি খুব খুশি। পরের ম্যাচে হয়তো আমাকে কিছু পরিবর্তন করতে হবে। কারণ ছেলেরা খুব ক্লান্ত। রিকভারির সময়ও খুব কম। রাকিব ব্যথা পেয়েছে। নিশ্চিত নই অল্প সময়ে ও সুস্থ হতে পারবে কি না। তাই কিছু পরিবর্তন করতেই হবে। আমার মনে হয় দ্বিতীয় ম্যাচটি এই ম্যাচের চেয়ে কঠিন হবে।'

৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
মিনিসো এনেছে এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স স্মারক
এবারও মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ ট্রফি জিতবে: বাংলাদেশ কোচ
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
সর্বশেষ খবর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান