ভারতের টেস্টের নেতৃত্বও ছাড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ২০:৩৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২১:০৮

টি-টোয়েন্টির অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়েছিলেন। তারই রেশ ধরে ওয়ানডের নেতৃত্ব হারান বিরাট কোহলি। বাকি থাকা টেস্ট ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পর এবার লাল বলের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন কোহলি।

গতকাল (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত। আর আজ (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। ২০১৫ সালে মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর অস্থায়ী দায়িত্ব পেয়েছিলেন। এরপর পূর্ণকালীন অধিনায়ক হিসেবে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি।

কোহলির সরে দাঁড়ানোর ঘোষণা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) চলমান অস্থিরতা আরও বাড়িয়ে দিলো। কোহলির সঙ্গে এমনিতেই বোর্ডের একটা টানাপোড়েন চলছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি জানান, বিশ্বকাপ শেষে এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন। এরপর বিসিসিআই ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয় সাদা বলে এক অধিনায়ক রাখার কারণ দেখিয়ে। আর এখন বাকি থাকা টেস্ট ফরম্যাট থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন সময়ের অন্যতম সেরা ব্যাটার।

টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে কোহলির টুইট, ‘গত সাত বছর প্রতিদিন কঠোর পরিশ্রম করেছি, নিরবিচ্ছিন্ন অধ্যবসায় রেখেছি দলকে সঠিক পথে রাখতে। পূর্ণ সততার সঙ্গে আমি আমার কাজ করেছি এবং সেখানে কোনও ফাঁক রাখিনি। প্রত্যেক জিনিসের একটা সময়ে এসে থামতে হয়। আমার ক্ষেত্রে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শেষ করার এটাই সঠিক সময়।’

পরের অংশে লিখেছেন, ‘এই পথচলায় অনেক ওঠা-নামা আছে, তবে প্রচেষ্টা কিংবা বিশ্বাসের কোনও ঘাটতি ছিল না। আমি যা করেছি, তাতে আমার ১২০ শতাংশ বিশ্বাস ছিল। আমার কাছে যেটা সঠিক মনে হয়নি, আমি সেটা করিনি।’ একই সঙ্গে সবাইকে ধন্যাবাদ জানিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

টেস্টের চতুর্থ সফল অধিনায়ক হিসেবে নেতৃত্বের ইতি টানলেন কোহলি। তার নেতৃত্বে ৬৮ ম্যাচে ভারত জিতেছে ৪০টিতে। তবে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তিনিই। ধোনি (৬০ ম্যাচে ২৭ জয়) ও সৌরভ গাঙ্গুলীর (৪৯ ম্যাচে ২১ জয়) সঙ্গে তার ব্যবধান অনেক।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের