বিদেশের মাটিতে মাশরাফি আর সাকিব এখন সমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ০০:৩৮আপডেট : ২৪ মার্চ ২০২২, ০০:৩৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান। ম্যাচের নায়ক যদি হন তাসকিন আহমেদ, তাহলে পার্শ্বনায়ক সাকিব। বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় জয়ের পথে ২ উইকেট নিয়ে মাশরাফি মুর্তজাকে ছুঁয়েছেন এই বাঁহাতি স্পিনার।

বুধবার ১১তম ওভারে বোলিং আসেন সাকিব, ততক্ষণে ১ উইকেটে দক্ষিণ আফ্রিকার রান ৫৯। একপ্রান্ত থেকে সাকিব একের পর এক ডট বল দিয়ে চাপ বাড়িয়েছেন। ৯ ওভারে ৫৪ বল করা এই স্পিনার ৩৯ বলই দিয়েছেন ‘ডট’। অন্য প্রান্ত থেকে সেটারই সুবিধা আদায় করে নিয়েছেন তাসকিন-শরিফুলরা। আর তাতেই ১৫৫ রানের সহজ লক্ষ্য তৈরি হয় বাংলাদেশের জন্য।

শেষ ওয়ানডেতে ২ উইকেট নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফিকে ছুঁয়েছেন তিনি। দেশের বাইরে জাতীয় দলের জার্সিতে দুজনের উইকেট সংখ্যা এখন সমান ১২২।

দেশের বাইরে মাশরাফি ক্যারিয়ারসেরা বোলিং ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে, ২৬ রানে ৬ উইকেট। মাশরাফির মতো সাকিবের ক্যারিয়ারসেরা বোলিংও দেশের বাইরে। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ২৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

সাকিব-মাশরাফির পর দেশের বাইরে সবচেয়ে বেশি উইকেট শিকারি আব্দুর রাজ্জাক। তার শিকার ৮৫ উইকেট। চতুর্থ অবস্থানে মোস্তাফিজুর রহমান (৭৩)। আর পঞ্চম স্থানে আছেন মোহাম্মদ রফিক (৬৫)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি