সাকিব আসার পর রূপগঞ্জ ‘এক্সট্রা অর্ডিনারি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ১৯:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:১০

মাশরাফি মুর্তজা আগে থেকেই ছিলেন। নতুন করে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ‘চাঙ্গা’ থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ এখন ‘এক্সট্রা অর্ডিনারি’। আজ (শনিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলটির কোচ আফতাব আহমেদ তেমনটাই জানিয়েছেন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে রূপগঞ্জ। সাকিব-মাশরাফিদের নিয়ে গড়া দলটি বাকি তিন ম্যাচ জিতলেই শিরোপার স্বাদ পাবে। তবে রূপগঞ্জকে কেবল জিতলেই হবে না, ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা শেখ জামালের হারের অপেক্ষায়ও থাকতে হবে। যদিও এতকিছু ভাবছে না রূপগঞ্জ!

মৌসুমের শুরুতে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তি করলেও দলটি সুপার লিগে উঠতে না পারায় রূপগঞ্জে নাম লেখান সাকিব। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাকিব প্রসঙ্গে কোচ আফতাব বলেছেন, ‘প্রথম থেকে মাশরাফি আমাদের টিমকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। ওভারঅল সবসময় চাঙ্গাই ছিল। আর সাকিব আসার পর তো এক্সট্রা অর্ডিনারি। সবার এফোর্ট অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন, মাঠেও এমন মানসিকতা ছিল। ওর জন্য বাকি সবারও মানসিকতা একই ছিল।’

মাশরাফি ও সাকিব, দুজনই আফতাবের সতীর্থ ছিলেন। তারা এখনও ক্রিকটে খেললেও অনেক আগেই কোচিং পেশা বেছে নিয়েছেন আফতাব। তিনি বলেছেন, মাশরাফি-সাকিব দুজনেই সহযোগিতামূলক আচরণ করেন দলের সবার সঙ্গে, ‘তখন নিজেও খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় হিসেবে দেখেছি। এখন কোচ হিসেবে দেখছি। এটাই হচ্ছে বড় পার্থক্য। কিন্তু ওরা অনেক হেল্পফুল।’

আফতাব আরও যোগ করেছেন, ‘মাশরাফি প্রথম থেকে সহোযোগিতা করছে অনেক, আর সাকিবও একই, ইনভল্বমেন্ট অনেক বেশি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা দলের জন্য। ও যে আসলো, গেলো তা কিন্তু না। প্রচুর ইনভল্ব। আই হোপ যে, এটা আমাদের দলের জন্য বড় বেনিফিট।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম