সুপার লিগে পয়েন্ট কাটা গেলো ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২২, ১৬:১৫ আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬:২০

সরাসরি ২০২৩ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে আরও বড় ধাক্কা খেলো ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হার দিয়ে শেষ হয়েছে দলটির বিশ্বকাপ সুপার লিগ ক্যাম্পেইন। ২৪ ম্যাচ খেলে ৯০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছিল সাত নম্বরে। স্লো ওভার রেটের ভুল করায় এখন সেখান থেকে কর্তণ হয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট! অবস্থান সাতে থাকলেও তাদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৮।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার শেষ করতে পারেনি ক্যারিবীয়রা। যার শাস্তি হিসেবে দুটি সুপার লিগ পয়েন্ট কর্তণের সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। এমনকি ম্যাচ ফি কেটে নেওয়ার পরেও। এই অবস্থায় শীর্ষ আটে থাকা ও সরাসরি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা তাদের ক্ষীণই বলা চলে।

সম্ভাব্য প্রতিযোগীদের কথা বাদ দিলে এই অবস্থায় তাদের নিকটে রয়েছে আয়ারল্যান্ড। ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান তাদের। রানরেটও আবার ওয়েস্ট ইন্ডিজের চেয়ে শ্রেয়তর। ফলে আগামী বছর বাংলাদেশের বিপক্ষে দুটি ওয়ানডে জিতলে টেবিলে ক্যারিবীয়দের তারা পেছনে ফেলতে পারবে। অবশ্য অবস্থানগত পরিবর্তনে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কথাও বিবেচ্য। তাদেরসহ আরও অনেকেরই নির্ধারিত সিরিজ শেষ হওয়া বাকি। ৬২ পয়েন্ট নিয়ে দশে অবস্থান শ্রীলঙ্কার আর দক্ষিণ আফ্রিকা ৪৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে।  ফলে ওয়েস্ট ইন্ডিজকে পয়েন্ট টেবিলে বড় ধরনের পরিবর্তন দেখতে হতে পারে।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি শীর্ষ ৮টি দল খেলার সুযোগ পাবে। ভারত স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাবে।

ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ পর্যন্ত শীর্ষ আটে না-ই থাকতে পারে। তখন আগামী বছরে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় কোয়ালিফায়ার খেলতে হবে। নিয়ম অনুযায়ী সুপার লিগের তলানির ৫টি দল কোয়ালিফায়ারে চলে যাবে। সেখানে তাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ থেকে শীর্ষ তিনটি দল এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার প্লে-অফ থেকে শীর্ষ দুটি দল যোগ দেবে।

/এফআইআর/
সম্পর্কিত
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
সর্বশেষ খবর
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার