আইপিএলে প্রধান কোচের দায়িত্বে লারা

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:২৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:২৭

আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছেন আগেই। কোচিং স্টাফেও ছিলেন। তবে প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব নিলেন ব্রায়ান লারা। সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে সামনের আইপিএলে দেখা যাবে ক্যারিবিয়ান কিংবদন্তিকে।

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে গত মৌসুমেও কাজ করেছেন লারা। ছিলেন দলটি স্ট্র্যাটিজিক পরামর্শক ও ব্যাটিং কোচ। এবার আরও বড় দায়িত্বে তিনি। টম মুডির জায়গায় হায়দরাবাদের প্রধান কোচ হয়েছেন ক্রিকেটের বরপুত্র। এই প্রথম কোনও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হলেন তিনি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, হায়দরাবাদ ও মুডির সমঝোতায় বাতিল হয়েছে ‍চুক্তি। তার জায়গাতেই এখন লারাকে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২১ সালে মুডি হায়দরাবাদে ফিরেছিলেন ডিরেক্টর অব ক্রিকেটের পদে। ওই মৌসুমে তাদের প্রধান কোচ ছিলেন আরেক অস্ট্রেলিয়ান ট্রেভর বেলিস। কিন্তু ২০২১ সালে বাজে পারফরম্যান্সে বেলিস চলে যাওয়ার পর আবারও প্রধান কোচের দায়িত্বে ফেরেন মুডি। যদিও তার দ্বিতীয় মেয়াদে সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। ২০২২ সালের আইপিএলে ১০ দলের মধ্যে অষ্টম হয় তারা। ৬ জয়ের বিপরীতে হেরেছিল ৮টিতে।

তবে প্রথম মেয়াদে তার অধীনে দারুণ সময় পার করেছে হায়দরাবাদ। ২০১৩ থেকে ২০১৯ সালের ওই অধ্যায়ে ফ্র্যাঞ্চাইজিটি পাঁচবার খেলেছে প্লে-অফ এবং ২০১৬ সালে জিতেছে আইপিএল শিরোপা। এবার তার জায়গায় দায়িত্ব নিলেন লারা।

প্রথমবার টি-টোয়েন্টি দলের প্রধান কোচ, খেলোয়াড়ি জীবনে প্রতিপক্ষ বোলারদের ঘায়েল করা এই কিংবদন্তি নতুন পরিচয়ে কতটা সাফল্য পান, সেটাই দেখার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম