টস করলেন সোহান, একাদশে নেই সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ০৭:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:০৫

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের শুরুতেই অন্যরকম দৃশ্য বাংলাদেশ দলে! টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই। তার জায়গায় বাবর আজমের সঙ্গে টস করলেন নুরুল হাসান সোহান। তিনি টস জেতায় শুরুতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই সিরিজের অফিসিয়াল ফটোসেশনে অনুপস্থিত ছিলেন নিয়মিত অধিনায়ক সাকিব। তার জায়গায় নিউজিল্যান্ড ও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ফটোসেশন করেছিলেন সাকিবের ডেপুটি সোহান। ম্যাচেও টস করলেন এই উইকেটকিপার ব্যাটার। ভিসাসংক্রান্ত জটিলতায় সাকিবের নিউজিল্যান্ড পৌঁছাতে দেরি হয়েছে। ম্যাচেও সম্ভবত সেটির প্রভাব পড়েছে।

সাকিব না থাকায় একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন তিন পেসার-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ওপেনিংয়ে যথারীতি সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের