সাকিবের বিতর্কিত আউটের পর কীর্তি গড়েছেন শাদাব

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১৪:২০আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৪:২০

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের যে আউট নিয়ে এত বিতর্ক, সমালোচনা। সেই আউটটি করে আবার কীর্তিও গড়া হয়েছে শাদাব খানের। এই ম্যাচে দুটি উইকেট নিয়ে পাকিস্তানের হয়ে সংক্ষিপ্ততম ফরম্যোটে যৌথভাবে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

শহীদ আফ্রিদি ৯৭ উইকেট নিয়ে এতদিন চূড়ায় ছিলেন। এবার তার পাশে লেগস্পিনার শাদাব খানের নাম বসলো। বাংলাদেশের বিপক্ষে এদিন শাদাব প্রথমে উইকেট নেন সৌম্য সরকারের। তার পর তো থার্ড আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে সাকিবের উইকেটটিও পেয়েছেন। এই উইকেটটি পেয়েই রেকর্ডে নাম উঠে পাকিস্তানি স্পিনারের।

অবশ্য সমসংখ্যক উইকেট পেলেও শাদাবের ৯৭ উইকেট পেতে ৮২ ম্যাচ খেলতে হয়েছে। আর আফ্রিদি খেলেছেন ৯৮ ম্যাচ।

বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারে শাদাব খানের করা পঞ্চম বলে সাকিবের বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন উঠে। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক একটু সময় নিয়ে আঙুলও তুলে দেন। সঙ্গে সঙ্গে সাকিব রিভিউ নিয়েছিলেন। টিভি রিপ্লেতে দেখা যায় বল প্যাডে লাগার আগে সাকিবের ব্যাটের নিচের অংশে আঘাত হেনেছে। আলট্রা এজেও ছিল তার প্রমাণ। তার পরেও অবাক করে দিয়ে টিভি আম্পায়ার জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে আউট দিয়েছেন সাকিবকে।

এই বিতর্কিত আউট নিয়ে শাদাব খানকে প্রশ্ন করা হলেও তিনি বলেছেন, ‘আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন। তার মানে আউট।’

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন