ছিনতাইয়ের শিকার তিতে, কথা শুনলেন বিশ্বকাপ ব্যর্থতার জন্যও

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ১৬:০৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩৬

ব্রাজিলকে নিয়ে হেক্সা জয়ের মিশনে দলটা ঠিকমতোই গুছিয়ে এনেছিলেন তিতে। কিন্তু কাতার বিশ্বকাপে সাফল্যের ছাপ রাখতে পারেননি। তাই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতেই ব্রাজিলের কোচের পদ ছেড়েছেন। তারপরও দেশে ফিরে সেই ব্যর্থতার মাশুল তাকে দিতে হয়েছে। ব্রাজিলে রিওর রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। ব্যাপারটা ছিনতাই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো? ওই সময় ছিনতাইকারী সেলেসাওদের ব্যর্থতার জন্য আক্রমণ করে বলেও জানান তাকে। বলা যায়, ব্রাজিলের বিদায়ে ছিনতাইকারীর রোষানলের মুখেও পড়েন তিনি।

ঘটনার বিস্তারিত জানিয়েছে ব্রাজিলিয়ান পত্রিকা ও গ্লোবো। জানা গেছে, খুব সকালে প্রাতঃভ্রমণে হাঁটতে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন ব্রাজিলের সাবেক কোচ। দুর্বৃত্ত ওই সময় তার কাছ থেকে গলার চেইনও ছিনতাই করেছেন।

ব্রাজিলকে সাফল্যের মুখ দেখাতে ২০১৬ সালে দায়িত্ব পেয়েছিলেন তিতে। তার অধীনে তিন বছর আগে দল কোপার শিরোপাও ঘরে তুলেছে। কিন্তু পর পর দুই বিশ্বকাপে এসে সেই ঝলকটা ব্রাজিল দেখাতে পারেনি। বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালেই।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক