ওয়ানডের শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩, ১৪:০৬ আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৪:০৬

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের কাছে ৮ উইকেটে পরাজয়ের পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা দুইয়ে নেমে গেছে। এই সুযোগে শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড।

হায়দরাবাদে থ্রিলারের জন্ম দিতে পারলেও নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হেরেছে। মোহাম্মদ সামির বোলিং তোপে ৩৪.৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় তারা। সামি ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। মামুলী লক্ষ্য পেয়ে ভারত ২০.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে। অধিনায়ক রোহিত ৫০ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন। শুবমান গিল অপরাজিত ছিলেন ৪০ রানে।

এই ম্যাচ হারে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর সঙ্গে সঙ্গে সিরিজও হেরেছে কিউই দল।

এই ম্যাচের আগে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ছিল ১১৫। দুইয়ে থাকা ইংলিশদের ১১৩। তার পর ১১২ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া ও ১১১ পয়েন্ট নিয়ে ভারতীয় দল চারে অবস্থান করছিল।

ভারতের কাছে দ্বিতীয় ওয়ানডে হারের পর নিউজিল্যান্ড দুটি রেটিং পয়েন্ট হারিয়েছে। দুইয়ে থাকা কিউইদের রেটিং এখন ১১৩। ভারতও এগিয়েছে এক ধাপ। তাদের অবস্থান তৃতীয়। অস্ট্রেলিয়া নেমে গেছে চারে।   

এখন তৃতীয় ওয়ানডে ও শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে ভারতীয় দল শীর্ষ আসন দখলে নেবে।

/এফআইআর/
সম্পর্কিত
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ
বল টেম্পারিং কাণ্ডে নতুন বিতর্ক, ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়ে ওয়ার্নারের প্রশ্ন
হৃদয়-মুশফিকের দৃঢ়তায় শেষ দ্বিতীয় সেশন, বাংলাদেশের চাই ২০৭ রান
সর্বশেষ খবর
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
সাবেক চার সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
সাবেক চার সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
২৫ লাখ বছর পুরনো বিড়ালের ফসিল মিললো তুর্কি জাদুঘরে
২৫ লাখ বছর পুরনো বিড়ালের ফসিল মিললো তুর্কি জাদুঘরে
দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আব্দুল্লাহ
দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’