পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৭:০৯আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৩:৫৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড। রবিবার দুপুরে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখান থেকে তারা আবার চলে যায় সিলেটে। সেখানেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। ২৭ দিনের সফরে আয়ারল্যান্ড দল বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলবে।

বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে আইরিশরা। এর আগে তারা ২০০৮ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেবার কেবল তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল। সিলেটে ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঢাকায় হবে একমাত্র টেস্ট।

সিলেটে ওয়ানডের আগে আইরিশরা ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৮ মার্চ জেলার আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায়। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধঘণ্টা দেরিতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোযা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ মার্চ দুই দল চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। ২৭, ২৯ ও ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ দুপুর ২টায়। পরদিন ঢাকায় ফিরে দুইদিন অনুশীলন করে ৪ এপ্রিল বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট খেলবে আয়ারল্যান্ড।
 
সিরিজের পূর্ণাঙ্গ সূচি: 

১৮ মার্চ- প্রথম ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম 
২০ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২৩ মার্চ- তৃতীয় ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২৭ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৯ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৩১ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

৪ এপ্রিল- একমাত্র টেস্ট, ভেন্যু- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ