মুমিনুলের হাফ সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের টানা জয়

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ২০:৩২আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২০:৩২

এই ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন মুমিনুল হক। রঙিন জার্সিতে চলতি আসরের তৃতীয় ফিফটি তুলে নিলেন তিনি। তার ঝকমকে হাফ সেঞ্চুরির পর চার বল বাকি থাকতে ঢাকা লিওপার্ডসকে ৫ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

পিনাক ঘোষ ও জাকিরুল আহমেদের ১০১ রানের জুটিতে ভর করে ৮ উইকেটে ২৪৭ রান করে লিওপার্ডস। পিনাক করেন ইনিংস সেরা ৭৯ রান। ৪৭ রান আসে জাকিরুলের ব্যাটে। 

মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও নাঈম ইসলাম দুটি করে উইকেট নিয়ে রূপগঞ্জ টাইগার্সের সেরা বোলার।

পিনাকের হাফ সেঞ্চুরি ছাপিয়ে মুমিনুল ও আমানদীপ খারের ইনিংসে জিতে যায় রূপগঞ্জ টাইগার্স। ৮৪ বলে ৫ চার ও ১ ছয়ে ৭৫ রান করে ম্যাচসেরা মুমিনুল। আমানদীপ ৪৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া অধিনায়ক নাঈমের ৪০ ও ইমতিয়াজ হোসেনের ৪১ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ ওভারের দ্বিতীয় বলে ৫ উইকেটে ২৪৯ রান করে রূপগঞ্জ টাইগার্স।

সালাউদ্দিন শাকিল লিওপার্ডসের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন।

টানা দ্বিতীয় জয়ে রূপগঞ্জ টাইগার্স ৪ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি