হ্যান্ডশেক না করার পরে ইনস্টাগ্রামে সৌরভ-কোহলির সম্পর্ক ছিন্ন

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ২০:৪৬ আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১২:১৬

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির মধ্যে শীতল সম্পর্কের গল্প নতুন বাঁক নিয়েছে। সম্প্রতি দিল্লি ক্যাপিটালস ও র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ম্যাচ শেষে দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ ও বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার কোহলির মধ্যে দ্বন্দ্ব দৃশ্যমান হয়েছে।

ভিডিওগুলোর একটিতে দেখা যায়, দুই দলের খেলোয়াড় ও স্টাফরা ম্যাচ শেষের আনুষ্ঠানিকতা মেনে হ্যান্ডশেক করছেন। দিল্লির কোচ রিকি পন্টিং কোহলির সঙ্গে কথা বলছিলেন, সৌরভকে তাড়াহুড়ো করে তাকে এড়িয়ে সামনে চলে যেতে দেখা গেছে।

টুইটারের ব্যবহারকারীরা জোরালো গলায় বলছেন, দুজনের মধ্যে চলছে রেষারেষি। দুজন দুজনকে কীভাবে এড়িয়ে যাবেন, সেই চেষ্টাই করছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, ব্যাট প্যাড পরে কোহলি চেয়ারে বসে, তাকে না দেখার ভান করে দ্রুত পানি খেতে খেতে সামনে চলে যান সৌরভ। তার দিকে কোহলির তাকানোর ভঙ্গি বেশ আলোচিত হচ্ছে।

ধারণা করা হচ্ছে, সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালে কোহলি ভারতের অধিনায়কত্ব হারানোর পর থেকে এই দ্বন্দ্ব শুরু। ঘটনা নতুন দিকে মোড় নিয়েছে দুজনই দুজনকে ইনস্টাগ্রামে আনফলো করার পর। আইপিএল ম্যাচের পর ইনস্টাগ্রামে কোহলি আনফলো করেছেন সৌরভকে। পরে ভারতীয় ব্যাটিং তারকাকেও আনফলো করে দেন ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান।

ইনস্টাগ্রামে ৩০ লাখ ফলোয়ার সৌরভের, তিনি ফলো করেন ১০৬ জনকে। তাদের মধ্যে নেই কোহলি। অন্যদিকে কোহলির ফলোয়ার সাড়ে ২৪ কোটির বেশি। ২৭৬ জনকে ফলো করেন তিনি, তাদের মধ্যে নেই সৌরভ।

/এফএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান
ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?