বিশ্বকাপে শুরুর দিকে অনিশ্চিত নাসিম

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫

এশিয়া কাপের শেষ ম্যাচে নাসিম শাহর অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তার না থাকায় বোলিং আক্রমণে প্রভাব পড়তে দেখা গেছে। শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম দিলেন আরও বড় দুঃসংবাদ। বিশ্বকাপে শুরুর দিকের ম্যাচ হয়তো মিস করতে পারেন নাসিম।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও নাসিমের ডান কাঁধের ইনজুরির রিকোভারি নিয়ে সময়সীমা বেঁধে দেয়নি। হারিস রউফ ও নাসিমের চোটে পরবর্তী পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘আমি আপনাদের পরে এ বিষয়ে জানাবো। আপনাদের প্ল্যান বি হয়তো বলতে পারবো না। হারিসের অবস্থা খুব একটা খারাপ না। তার সামান্য সাইড স্ট্রেইন আছে। ফলে বিশ্বকাপের আগে সে সুস্থ হয়ে উঠবে। তবে নাসিমের রিকোভারি নিয়ে বলতে পারছি না যে, কতটা সময় লাগবে। আমার মতে বিশ্বকাপে পরের দিকে সে হয়তো থাকবে। এখন দেখা যাক।’

নাসিমের ইনজুরি নিয়ে পিসিবি এখনও বিস্তারিত জানায়নি। তবে এই মুহূর্তে দুবাইয়ে স্ক্যান করার জন্য রয়েছেন। যে চোটটা তিনি পেয়েছেন ভারতের বিপক্ষে গত সোমবার। ওই দিন রউফও বল করতে পারেননি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী