মিরাজ বলছেন, এশিয়া কাপ অন্যরকম হতে পারতো!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৩

ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে এশিয়া কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ, প্রত্যাশা পূরণ করতে পারেনি। টুর্নামেন্টের শুরুতেই চোটজর্জর স্কোয়াড নিয়ে ভুগতে হয়েছে। সাফল্য বলতে গেলে গ্রুপ পর্বে আফগানিস্তান ও সুপার ফোরে ভারতের বিপক্ষে জয়। শুক্রবার ভারতকে হারিয়ে অনেকটা বুক ফুলিয়ে শনিবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে নিজেদের সেরা কম্বিনেশন আর খেলোয়াড়রা সবাই ফিট থাকলে এবারের গল্পটা ভিন্ন হতে পারতো মনে করেন মেহেদী হাসান মিরাজ।

শনিবার সকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার এশিয়া কাপ নিয়ে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি এশিয়া কাপে খেলোয়াড়দের ইনজুরি খুব ভুগিয়েছে। আমরা যদি সবাই ফিট থাকতাম, খুব ভালো একটা টুর্নামেন্ট হতো। যেহেতু কয়েকজন ইনজুরিতে পড়েছে, বিশ্বকাপের আগে খুব দ্রুত সেরে ওঠার চেষ্টা থাকবে।’

এশিয়া কাপে একাধিক ম্যাচে ওপেনিং করেছেন মিরাজ। ওপেনার হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তো সেঞ্চুরিই করে ফেলেন এই অফস্পিনিং অলরাউন্ডার। ভবিষ্যতে একই জায়গায় খেলতে চান কি না এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘দেখেন, এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা আসলে টিম কম্বিনেশনের কারণে। কারণ প্রথম থেকে যদি ওপেনাররা সুস্থ থাকতো, তাহলে হয়তো আমি করতাম না। মূল যে ওপেনার ছিল, তারাই করতো। হয়তো টিম কম্বিনেশনের জন্য আমাকে উপরে খেলতে হয়েছে। আলহামদুলিল্লাহ একটা ম্যাচে ভালো করেছি।’ 

ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে এই জয় দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন মিরাজ, ‘শেষ ম্যাচটা আমরা জিতেছি, খুব ভালো লাগছে। ভারতের সঙ্গে জিতেছি, এটা অবশ্যই আমাদের দলের ভেতরে আলাদা আত্মবিশ্বাস ছড়িয়ে দেবে। যেহেতু ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল, ওদের আমরা হারিয়েছি। এটা আমাদের পরের ধাপে সাহায্য করবে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। সবাই অনেক খুশি।’

মিরাজ আরও বলেছেন,  ‘আমাদের একটা আশা ছিল, ভারতের সঙ্গে জিততে পারলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটা ভালো থাকবে। মাথায় ছিল আমাদের সামনে বড় ইভেন্ট, যেহেতু ভারতে খেলা, ওদের হারাতে পারলে দলের স্পিরিটটা বেড়ে যাবে। ওটাই হয়েছে। শেষ ম্যাচে যেভাবে জিতেছি, অসাধারণ।’

এশিয়া কাপের পুরো মিশন ব্যাখা করতে গিয়ে ডানহাতি এই অলরাউন্ডার বলেছেন, ‘দুইটা জয়ে অনেক প্রাপ্তি, আফগানিস্তান ও ভারতের সঙ্গে। শেষ ম্যাচে যেভাবে ক্রিকেট খেলেছে খেলোয়াড়রা আর তরুণরা যেভাবে এগিয়ে এসেছে; তানজিমের অভিষেক হয়েছে, ও খুব ভালো বল করেছে। তাওহীদ ও সাকিব ভাই জুটি গড়েছেন। লোয়ার অর্ডাররা কখনও অনেক রান করতে পারেনি। কিন্তু এ ম্যাচে তারা কামব্যাক করে সামর্থ্য দেখিয়েছে। এটা দলের জন্য অনেক ইতিবাচক।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের