ওয়ানডে বিশ্বকাপ

ইংল্যান্ডের সঙ্গে ভারতে যাচ্ছেন আর্চার

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭

গত কয়েক মাস ধরে ফিটনেস ইস্যুতে জোফরা আর্চারের ক্যারিয়ার ঝুঁকির মুখে। ডান কনুইয়ের পুরোনো স্ট্রেস ফ্র্যাকচারের সঙ্গে লড়াই করছেন তিনি, যার কারণে টানা তৃতীয় সামার ও দ্বিতীয় অ্যাশেজ সিরিজ খেলতে পারেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আইপিএলেও বেশি সময় খেলতে পারেননি।

তবে চোটের কাছে হার মানতে নারাজ ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। দৃঢ় ও অদম্য মানসিকতা দেখিয়ে পুনর্বাসন করে যাচ্ছেন তিনি।

এই ইনজুরির কারণে বড় টুর্নামেন্টে অংশগ্রহণের মতো ফিটনেস এখনও উদ্ধার করতে পারেননি আর্চার। ইংল্যান্ডের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হয়নি তার। তবুও বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে ভারতে থাকবেন তিনি। তাকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে নিশ্চিত করেছেন ইংল্যান্ডের জাতীয় নির্বাচক লুক রাইট। টুর্নামেন্ট চলাকালে কারও ইনজুরি হলে আর্চারকে স্থলাভিষিক্ত করা হতে পারে। রাইট জানান, বিশ্বকাপে দলের সঙ্গে যাওয়া ও সেখানেই পুনর্বাসন করা হবে এই পেসারের জন্য সর্বোত্তম।

ইংল্যান্ড স্কোয়াড: জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি, জো রুট, মঈন আলী, রিসি টপলি, বেন স্টোকস, আদিল রশিদ, মার্ক উড, জস বাটলার (অধিনায়ক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি