সাকিব, তামিম, মুশফিকের সঙ্গে নতুন মাইলফলকে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫০

মুশফিকুর রহিম আউট হওয়ার পর ক্রিজে পা রাখেন মাহমুদউল্লাহ। ১৬তম ওভারে লকি ফার্গুসনের বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলতেই একটি মাইলফলকে পৌঁছান বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।

চতুর্থ বাংলাদেশি হিসেবে ৫ হাজার ওয়ানডে রানের কীর্তি গড়লেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর এই অর্জনে নাম লেখান তিনি। ৪৯৯৯ রান নিয়ে এই ব্যাটার নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে নামেন। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৪৯ রান।

অবশ্য শেষ ম্যাচে জ্বলে উঠতেই নিভে যান মাহমুদউল্লাহ। একটা সময় নামের পাশে ছিল ২১ বলে ১২ রান। স্ট্রাইক রেটের কারণে সমালোচিত এই ব্যাটার জ্বলে ওঠেন আর একটি বল খেলে। ইশ সোধিকে টানা দুটি চার মারেন। তারপর আর তিনটি বল খেলে বিদায় নেন।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে আউট হন মাহমুদউল্লাহ। ২৭ বলে ২ চারে ২১ রান করে অ্যাডাম মিলনের বলে টম ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী