আফগানিস্তান সিরিজ হারের জন্য তামিমকে দায় দিলেন সাকিব  

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩

গতকাল তামিম ইকবাল ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করেছিলেন সাকিব আল হাসান। টি-স্পোর্টসের সাক্ষাৎকারের প্রথম পর্বে দলের প্রতি তামিমের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল দ্বিতীয় পর্বে সাবেক অধিনায়ককে আফগানিস্তান সিরিজ হারের জন্যও কাঠগড়ায় তুলেছেন তিনি। 

ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হার নিয়ে বর্তমান অধিনায়ক বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলবো অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে। সুতরাং এটা আর কারও দায় না, পুরো সিরিজটার দায় একজনের ওপর।’

এ সময় সিরিজের মাঝপথে তামিমের অবসর ঘোষণার বিষয়টি নিয়েও কথা বলেছেন সাকিব, ‘‘আমি এর আগে কখনও দেখিনি যে এক ম্যাচ খেলেই অধিনায়ক এসে আবেগপ্রবণভাবে বলে যে, ‘আমি আর ক্রিকেট খেলবো না।’ এটা আমার জীবনে প্রথমবার দেখলাম।’’

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। পরে অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেটি প্রত্যাহার করে নেন। তবে সাকিবের মতে দায়িত্ববোধ থাকলে কোনও অধিনায়কের এমনটা করার কথা নয়, ‘দায়িত্বশীল কোনও অধিনায়ক এভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে না। আমার কাছে মনে হয়েছে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং সেটা এখনও কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমার কাছে মনে হয়।’

এ সময় বিশ্বকাপ দলটির শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে বলতে বললে সাকিব জানান, তার দলের একটাই শূন্যতা সেটা হলো পেসার এবাদতের না থাকা, ‘বিশ্বকাপে এবাদতের না থাকা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তাছাড়া আমাদের দলে আর কোনও দুর্বলতা নেই।’

এ সময় সাকিব আরও জানান যে, এই বিশ্বকাপে লিটন অন্যতম সেরা পারফর্মারদের একজন হয়ে উঠবেন।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী