বিশ্বকাপকে আকর্ষণীয় করতে মাঠে থাকবে ব্লেজ-টংক

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০০

বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে মাসকটের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বের নানান প্রান্তের ভক্তদের ভোটে দুটি মাসকটের নাম চূড়ান্ত হয়েছে।

সর্বসম্মতিক্রমে দুটি মাসকটের নাম রাখা হয়েছে ‘ব্লেজ’ ও ‘টংক’। বিশ্বকাপের ভেন্যুগুলোতে প্রতি ম্যাচে এই দুটি মাসকটকে দেখা যাবে। তারা মাঠে উপস্থিত দর্শকের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবে। তাদের উপস্থিতি এই ইভেন্টকে আকর্ষণীয় করে তুলবে বিশ্বাস আইসিসির।

এই দুটি মাসকট আগস্টে উন্মোচিত হয়। তবে নাম কী হবে, সেজন্য বিশ্বের নানা প্রান্তের ভক্তদের সাহায্য চাওয়া হয়। তাদের ভোটে ব্লেজ ও টংকের নাম চূড়ান্ত হয়েছে।

ব্লেজ নারী ও টংক পুরুষ। দুটি মাসকটকে স্টেডিয়ামে দেখা যাবে। এছাড়া ভক্তদের কাছাকাছিও তারা থাকবে। 

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ট্রফির লড়াই।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি