ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া আফগানিস্তান ইংলিশদের চাপে ফেলতে চায় 

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ১৪:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৪:৩১

বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে আফগানিস্তান। তৃতীয় ম্যাচে টস জিতে তাদের ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড। টস হারলেও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী জানিয়েছেন, বেশি করে রান তুলে ইংলিশদের চাপে ফেলতে চান তারা। 

টস জিতে বাটলার বলেছেন, শুরুতে বল করার নির্দিষ্ট কারণ নেই, ‘নির্দিষ্ট কোনও কারণ নেই। খুব ভালো ব্যাটিং উইকেট। আমরা প্রতিভাবান একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু মনোযোগটা থাকবে নিজেদের দিকে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে আমরা অনেক উন্নতি করেছি। নিজেদের খেলার ধরনের ইনটেনসিটি নিয়েই গর্ব আমাদের।’ 

হাশমতউল্লাহ টসের পর বলেছেন, তিনিও শুরুতে বল করতে চাইতেন, ‘স্কোর যত বেশি করা যায়। লক্ষ্য ইংল্যান্ডেকে চাপে ফেলা।’

ইংল্যান্ড দল অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। আফগানিস্তান একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন নাজিব। একাদশে ঢুকেছেন ইকরাম। 

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক),রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকি। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের