আফগানদের কাছে হেরেও সেমির আশা ছাড়ছেন না বাটলার

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ১০:০৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১০:৩২

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরেও বিশ্বকাপে সেরকম ঝলক দেখা যাচ্ছে না ইংল্যান্ডের। বরং আফগানিস্তানের কাছে ৬৯ রানের হারে বিশ্বকাপের অন্যতম অঘটনের শিকার হয়েছে তারা। তাতে আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগলেও ইংলিশ অধিনায়ক জস বাটলার এখনও সেমিফাইনালের আশা ছাড়ছেন না। 

তিন ম্যাচে এটি ইংল্যান্ডের দ্বিতীয় হার। এই অবস্থায় পরের ধাপে যেতে ইংলিশদের ৬ ম্যাচের ৫ টিতেই জয় প্রয়োজন। প্রতিপক্ষও বেশির ভাগ শিরোপা প্রত্যাশী। আছে স্বাগতিক ভারত, অপরাজেয় দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। বাটলার মনে করেন, ‘আমাদের বিশ্বাসটা রাখতে হবে। অবশ্যই এটা বড় ধাক্কা। টুর্নামেন্ট শুরুর আগে এই তিন ম্যাচ কীভাবে শেষ হবে সেটা নিয়ে ভিন্ন ধারণা ছিল। এখন অবস্থা এমন যে আমাদের অনেক কিছু প্রমাণ করা প্রয়োজন। তার মধ্যে সহনশীলতা আর বিশ্বাসটা ভীষণ প্রয়োজন। অবশ্যই আমরা লড়াই করে ঘুরে দাঁড়াবো।’

গতকাল শুরুতে টস জিতেও বোলিং নিয়েছিলেন বাটলার। সেই সুযোগে বড় স্কোরবোর্ড পেয়ে প্রথমেই ইংলিশদের চাপে ফেলে তারা। তুলেছে ২৮৪ রান! তার পর বল হাতে মুজিব, রশিদ আর নবীরা এমনভাবে তাদের চেপে ধরে যে ইংলিশরা আর পেরে উঠেনি। বাটলার স্বীকার করেছেন আফগান দল পুরোপুরি তাদের উড়িয়ে দিয়েছে, ‘তারা আমাদের উড়িয়ে দিয়েছে পুরোপুরি। মূল কথাটা হলো পরিকল্পনার প্রয়োগ। কিন্তু দুর্ভাগ্য যেভাবে প্রয়োজন আমরা তেমন ধারাবাহিক ছিলাম না।’

/এফআইআর/        
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী