আর্থারের ভারত-পাকিস্তান ম্যাচকে ‘দ্বিপাক্ষিক সিরিজ’ মন্তব্যের পর্যালোচনা করবে আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ২১:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২১:০২

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতি ছিল বলেই জানা গেছে। যদিও সংখ্যাটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কিন্তু গ্যালারিতে কেবল ভারতীয় দর্শক-সমর্থকের দেখা মিলেছে। হাতেগোনা কিছু পাকিস্তানি বংশোদ্ভুত দর্শক-সমর্থক ছিলেন, যারা আবার অন্য দেশের। সাত উইকেটে হারের পর পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার জানান, পাকিস্তানি দর্শকদের অনুপস্থিতি তাদের সাত উইকেটের হারে প্রভাব ফেলেছিল। এই ম্যাচকে আইসিসি ইভেন্টের চেয়ে ‘দ্বিপাক্ষিক সিরিজ’ মনে হয়েছে তার।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে গতকাল কতজন উপস্থিত ছিলেন সেটার সংখ্যা জানানো হয়নি। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পুরোটা ছিল ভারতীয়দের নীল সমুদ্র! পাকিস্তানি দর্শক হয়তো নগন্য সংখ্যক ছিলেন। থাকলেও তারা মূলত পাকিস্তানি আমেরিকান। কিন্তু আইসিসি ইভেন্ট হওয়ার পরেও দর্শক উপস্থিতি এভাবে একপেশে হওয়াটা ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। তার এই মন্তব্যের পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 

টুর্নামেন্টের আগে থেকেই পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে কঠোর অবস্থানে ছিল ভারত। ফলে মাঠে পাকিস্তানি দর্শক উপস্থিতি আর সবুজ ঢেউয়ের জোয়ার দেখা যায়নি। মিডিয়া সংশ্লিষ্টদের ব্যাপারেও একই কঠোরতা চোখে পড়েছে। দীর্ঘ বিলম্বের পর ৩৫৫টি আবেদন থেকে ৬০ সাংবাদিকের মধ্যে ম্যাচের আগের দিন পর্যন্ত মাত্র ৩জন ভিসা পেয়েছেন!

বিষয়টি নিয়ে ম্যাচের পর আর্থার বলেছিলেন, ‘দেখুন, এটা প্রভাব ফেলেনি, এই কথা বলা মিথ্যা হবে।  আমার কাছে তো এটা আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে এটা বুঝি একটা দ্বিপাক্ষিক সিরিজ।’

আর্থারের মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে। এই ধরনের টুর্নামেন্টে এমন সমালোচনাকে স্বাভাবিক বলে উড়িয়ে দিয়েছেন তিনি, ‘আমরা যে ইভেন্টই করি না কেন, বিভিন্ন জনের কাছ থেকে সবসময় সমালোচনা শুনতেই হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যেসব বিষয়গুলো বদলাতে পারি, সেগুলো নিয়ে কাজ করে যাবো। এই ইভেন্টের কেবল শুরু। কী বদলানো যায়, সেটা আমরা পর্যালোচনা করবো। কীভাবে বিশ্বকাপকে আরও ভালো করা যায়। আমি সন্তুষ্ট যে এটা অসাধারণ বিশ্বকাপ হতে যাচ্ছে।’/

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের